ফ্রিতে মদ না দেওয়ায় দোকানের কর্মচারীর শরীরে আগুন, স্বজনদের মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় মদের দোকানের কর্মচারীকে পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বজন ও স্থানীয়রা।বুধবার (২৩

2026-09-23T18:08:47+00:00
2026-09-23T18:08:47+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফ্রিতে মদ না দেওয়ায় দোকানের কর্মচারীর শরীরে আগুন, স্বজনদের মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম 
মানববন্ধনে স্বজন ও স্থানীয়রা। ছবি : সময়ের আলো
নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় মদের দোকানের কর্মচারীকে পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বজন ও স্থানীয়রা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদের অংশগ্রহণে নরসিংদী পৌরসভার সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, দগ্ধ তানভীর হোসেন রাব্বির বাবা মনির হোসেন, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার। তারা জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কিছু মানুষ বাজির মোড়ে গিয়ে আবাসিক হোটেল নিরালায় ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান নরসিংদী সদর থানার ওসি এ আর এম আল মামুন।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশীয় মদের দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বাজির মোড়ের আবাসিক হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকারের ছেলে জাহিদ সরকারসহ কয়েকজন বিনামূল্যে ১০ লিটার মদ না পেয়ে ওই মদের দোকানের কাউন্টারে গিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যান।


এতে দোকানের কাউন্টারের ভেতরে থাকা তানভীর হোসেন রাব্বি (৩১) দগ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন।

এ ঘটনায় রোববার নরসিংদী সদর মডেল থানায় দুজনের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে বলে জানান ওসি এ আর এম আল মামুন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   মদ  দোকানের কর্মচারী  শরীরে আগুন  স্বজনদের মানববন্ধন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: