নেত্রকোণায় চালের গোডাউনে আগুন

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণা শহরের বড় বাজারের চাউল মহালে একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাল, ডাল, লবণ, ময়দা, তেল, কয়েলসহ বিভিন্ন

2026-11-10T12:01:36+00:00
2026-11-10T12:01:36+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
নেত্রকোণায় চালের গোডাউনে আগুন
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০১ পিএম 
চাউল মহালে একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ড। ছবি : সময়ের আলো
নেত্রকোণা শহরের বড় বাজারের চাউল মহালে একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাল, ডাল, লবণ, ময়দা, তেল, কয়েলসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় গোডাউনের প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৮টা ১০ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়।


নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। স্বপন দাশের মালিকানাধীন টিনশেড গোডাউনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি ইউনিটের ২০ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি। 

সময়ের আলো/জোই

  বিষয়:   নেত্রকোণা  চালের গোডাউন  ভয়াবহ আগুন  ক্ষয়ক্ষতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: