দেশের নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণকে স্মরণীয় করে রাখতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্টের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই কনসার্ট অনুষ্ঠিত হয়। সংসদ ভবন এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কনসার্ট উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসেন।
সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া কনসার্টে প্রথমে গান পরিবেশন করেন সংগীতশিল্পী বেবী নাজনীন। মঞ্চে উঠে তিনি প্রথমেই দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। কনসার্টে দেশবরেণ্য আরও অনেক শিল্পীরা গান পরিবেশন করেন।
এর আগে, মঙ্গলবার সকালে সংসদ সদস্যরা প্রথমে শপথ নেন। পরে বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তারপর শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। শপথ গ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল।
সময়ের আলো/জেডআই