স্বাধীনতার পর প্রথম প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

স্বাধীনতার পর জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রতিমন্ত্রীয় পেল পঞ্চগড়-২ আসনের বিএনপি। পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য

2026-02-18T13:01:10+00:00
2026-02-18T13:01:10+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পঞ্চগড়-২
স্বাধীনতার পর প্রথম প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০১ পিএম 
স্বাধীনতার পর প্রথম প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : সংগৃহীত
স্বাধীনতার পর জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রতিমন্ত্রীয় পেল পঞ্চগড়-২ আসনের বিএনপি। পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতি কর্তৃক শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন তিনি।

স্বাধীনতারর পর প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় উল্লাস, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। স্বাধীনতার পর বোদা ও দেবীগঞ্জ নিয়ে গঠিত আসনটিতে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হওয়ার গৌরব অর্জন করলেন। এর আগে এই আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের প্রতিনিধি সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন

ফরহাদ হোসেন আজাদ বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন-বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে সে সময় তিনি সফল হতে পারেননি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে তিনি জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সফিউল আলম পেয়েছিলেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই ফরহাদ হোসেন আজাদ অত্যন্ত সক্রিয়। তার শেকড় পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে। ছাত্র রাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে উঠে আসা এই নেতা রাজশাহী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য ছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি মুজিব হলের আহ্বায়ক, বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যুবদল কেন্দ্রীয় কমিটিরও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও ফরহাদ হোসেন আজাদের ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি পঞ্চগড় জেলা ফুটবল ফেডারেশনের আহ্বায়ক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় ফুটবল লিগের একজন সক্রিয় সদস্য। এছাড়া বর্তমানে তিনি বাফুফে গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হওয়ায় পঞ্চগড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানাচ্ছেন জেলার বাসিন্দার। তার হাত ধরে পঞ্চগড়-২ আসনের সীমান্তবর্তী এই অঞ্চলের নদী ব্যবস্থাপনা ও কৃষি সেচে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: