হবিগঞ্জে আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন ও স্লোগান

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের

2026-02-18T13:07:20+00:00
2026-02-18T13:07:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন ও স্লোগান
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৭ পিএম   (ভিজিট : ১৭০)
হবিগঞ্জে আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন। ছবি : সংগৃহীত
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে বেলা বাড়ার সাথে সাথে এসব পতাকা দেখা যায়নি। পরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে উঠেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে শহরের টাউনহল এলাকায় আগুনে পড়া দলীয় কার্যালয়ের সামনে ১০ জন এসে মিছিল করেন। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে মিছিল করেন।
এ সময় তারা ঘোষণা দেন, আজ থেকে দলীয় কার্যালয় খোলা হলো। তবে সকাল ১০টার দিকে সরেজমিনে কোন ধরণের পতাকা দেখা যায়নি। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ নোমান আহমেদ, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ শাহ এমরানসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য ২০২৪ সালের ৪ আগস্ট হবিগঞ্জে ছাত্র-জনতার সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। দিনভর সংঘর্ষ শেষে বিকালে আওয়ামী লীগ পিছু হটলে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় দীর্ঘদিন কোনো দলীয় কার্যক্রম পরিচালিত হয়নি।

এএডি/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: