‘কাজ চাইতে কোনো লজ্জা নেই’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

পর্দায় ঝলমলে উপস্থিতি থাকলেও ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে পথ চলেছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। সাম্প্রতিক এক

2026-02-18T15:28:07+00:00
2026-02-18T15:28:07+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘কাজ চাইতে কোনো লজ্জা নেই’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম 
অভিনেত্রী কৌশানী মুখার্জি। ছবি : সংগৃহীত
পর্দায় ঝলমলে উপস্থিতি থাকলেও ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে পথ চলেছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা ভাষায় তুলে ধরেছেন ক্যারিয়ারের কঠিন সময়, সম্পর্কের অভিজ্ঞতা এবং ইন্ডাস্ট্রির অন্দরমহলের বাস্তবতা।

কৌশানী জানান, অভিনয় জীবনের একটি পর্যায়ে তার কাজের গতি একেবারে কমে যায়। একই সময়ে ব্যক্তিগত জীবনে মাকে হারানোর শোক তাকে ভেঙে দেয়। সেই সময়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, ভিড়ের মাঝে অনেকেই তার সহ অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে ছবি তুলতে আগ্রহী হতেন, অথচ তাকে কেউ গুরুত্ব দিত না। তখন নিজের পরিচয় ও অবস্থান নিয়ে প্রশ্ন জাগত বলেও স্বীকার করেন তিনি।

দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে কৌশানী জানান, আগের একটি ব্যর্থ সম্পর্ক তাকে পরিণত করেছে। তার মতে, ইন্ডাস্ট্রির চাকচিক্য ও অপরিণত মানসিকতা সেই সম্পর্ক টিকতে দেয়নি। তবে বনির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কাজ ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার চেষ্টা করেছেন।
আরও পড়ুন

অভিনয় জগতে সুযোগ পাওয়া নিয়ে তার মন্তব্যও স্পষ্ট। কৌশানী বলেন, প্রয়োজনে কাজ চাইতে তার কোনো সংকোচ নেই। ‘আমি তো কাজের জন্যই বলছি, অন্য কিছুর জন্য নয়’ -এই বক্তব্যে তিনি ইঙ্গিত দেন পেশাগত প্রতিযোগিতার বাস্তবতার দিকে।

কাস্টিং কাউচ প্রসঙ্গেও তিনি সরাসরি মত দেন। তার ভাষ্য, গ্ল্যামার ইন্ডাস্ট্রি অনেক সময় সফট টার্গেট হয়ে ওঠে। তবে অধিকাংশ ক্ষেত্রেই বিষয়গুলো পারস্পরিক সম্মতির ভিত্তিতে ঘটে বলে তার অভিজ্ঞতা। একই সঙ্গে তিনি স্বীকার করেন, ইন্ডাস্ট্রিতে অনেক সময় একটি নির্দিষ্ট গণ্ডির বাইরে শিল্পীদের সুযোগ কম দেওয়া হয়।

কৌশানীর মতে, অনেকেই নিজেদের অবস্থান শক্ত করতে প্রযোজনা সংস্থা খুলছেন এবং কাছের মানুষদের সুযোগ দিচ্ছেন -যা ইন্ডাস্ট্রির অঘোষিত বাস্তবতা। তার কথায়, এই বাস্তবতা মেনে নিয়েই এগোতে হয়।

এএডি/


  বিষয়:   কৌশানী মুখার্জি  অভিনেত্রী  অভিনয়  বলিউড 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: