গুঁড়িয়ে দেওয়া আ. লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন

কুড়িগ্রাম সংবাদদাতা

সারাদেশ

গুঁড়িয়ে দেওয়া কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-02-18T16:34:02+00:00
2026-02-18T16:34:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রাম
গুঁড়িয়ে দেওয়া আ. লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন
কুড়িগ্রাম সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৪ পিএম 
গুঁড়িয়ে দেওয়া আ. লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন। ছবি : ডিডিও থেকে নেওয়া
গুঁড়িয়ে দেওয়া কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বুধবার সকালে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দলটির জেলা কার্যালয়ের স্থানে ব্যানারটি ঝুলতে দেখা যায়।

ব্যানারটি টাঙানোর সময়ের একটি ভিডিও জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। 

তিনি লেখেন, কুড়িগ্রামের মাটিতে আওয়ামী লীগের পতাকা উড়বেই। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, গুঁড়িয়ে দেওয়া ভবনের সামনে লাগানো ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা কার্যালয় লেখা।’ এ সময় পাঁচ থেকে সাতজন তরুণকে সেখানে দেখা যায়।

ভিডিওতে দেখা গেছে, পতাকা ও ব্যানার লাগানোর পর ওই তরুণেরা ‘জয় বাংলা’; ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন।

এদিকে, ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল আজিজ সেখানে উপস্থিত হয়ে ব্যানারটি ছিঁড়ে ফেলেন। এ সময় তার সঙ্গে থাকা অন্য একজনকে জাতীয় পতাকা নামাতে দেখা যায়। 

এ সময় আবদুল আজিজ বলেন, আমরা পতিত আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছিলাম। আজ সেখানে পাঁচ থেকে সাতজন ছাত্রলীগ এসে ব্যানার টাঙিয়েছে। যারা এই সুযোগ দিলেন, তারা এর ফলাফল খুব দ্রুতই টের পাবেন।’

এরপর দুপুর ১২টার দিকে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হয়ে গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয়ের ঘিরে রাখা স্থানের টিনের বেড়া ভেঙে দেন।

এর আগে গত বছর ৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও একদল বিক্ষুব্ধ লোক এই কার্যালয় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আওয়ামী লীগের গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

এফআর 



  বিষয়:   কুড়িগ্রাম  গুঁড়িয়ে দেওয়া  আ. লীগ কার্যালয়  ব্যানার  জাতীয় পতাকা  উত্তোলন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: