বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার।বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এসংক্রান্ত প্রজ্ঞাপন

2026-02-18T16:41:38+00:00
2026-02-18T16:41:38+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪১ পিএম 
শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
 
প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে তার নিজ অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে।

Advertisement
বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ (রহিত) পুনর্বহাল ও সংশোধন আইন, ২০২৩-এর ধারা ৩০(গ) অনুযায়ী সরকার এ ক্ষমতা প্রয়োগ করেছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

গত বছরের এপ্রিলে উপদেষ্টা হওয়ার পর ২৬ অগাস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন শেখ বশির উদ্দিন। যিনি ওই সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।

এফআর
  বিষয়:   বিমান  চেয়ারম্যান  পদ  শেখ বশিরউদ্দীন  অব্যাহতি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: