১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে প্রবাসী আয়ে সুবাতাস বইছে। চলতি মাসের প্রথম ১৭ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি বা ১.৯৭ বিলিয়ন মার্কিন ডলার।

2026-02-18T20:19:55+00:00
2026-02-18T20:20:29+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
জাতীয়
১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৮:২০ পিএম  (ভিজিট : ৭৩)
প্রতীকী ছবি
দেশে প্রবাসী আয়ে সুবাতাস বইছে। চলতি মাসের প্রথম ১৭ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি বা ১.৯৭ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৫৯ লাখ ডলার রেমিট্যান্স। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘চলতি ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৫৮ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’ 


চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ১৪০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ শতাংশ। 

এর আগে, জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ফেব্রুয়ারি  রেমিট্যান্স  ১৯৭ কোটি ডলার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: