সাংবাদিক-কর্মচারীদের অনাস্থায় বেরিয়ে গেলেন বাসস এমডি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর অফিস থেকে বের হয়ে গেলেন সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান

2026-02-18T23:09:59+00:00
2026-02-18T23:21:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
সাংবাদিক-কর্মচারীদের অনাস্থায় বেরিয়ে গেলেন বাসস এমডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ১১:২১ পিএম  (ভিজিট : ৭২)
সংগৃহীত ছবি
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর অফিস থেকে বের হয়ে গেলেন সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।

বাসস সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ জানায়, নির্বাচনের আগেই তারা সংগঠিত হয়। নির্বাচনের কভারেজ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সেই সময়ে তারা কোনো ধরনের পদক্ষেপে যাননি। 

নির্বাচন শেষে আজ তারা মিটিং করে সিদ্ধান্ত নেন, মাহবুব মোর্শেদের অধীনে কেউ কাজ করবেন না। সবাই তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। সেই সিদ্ধান্ত তাকে জানানো হয়। সরকারের কাছেও এই সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়। পরবর্তীতে মাহবুব মোর্শেদ অফিস থেকে বের হয়ে চলে যান। সেই সময় তাকে অফিসের গাড়ি নিতে দেওয়া হয়নি।


বিষয়টি নিয়ে জানতে মাহবুব মোর্শেদকে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। ক্ষুদেবার্তা পাঠালেও জবাব দেননি।

তবে ফেসবুকে এক পোস্টে মাহবুব মোর্শেদ লিখেছেন, ‘প্রিয় বিএনপি, আপনারা ক্ষমতায় আসছেন, আমি খুশি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্বে আছি। এখন আপনারা আমাকে এই পদে না রাখতে চাইতেই পারেন। চুক্তি বাতিল ও অপসারণের নানা স্বীকৃত পদ্ধতি আছে।’

সময়ের আলো/এআর


  বিষয়:   বাসস  এমডি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: