অনুসন্ধানী কৌশানী

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

কলকাতার আলোচিত নায়িকা কৌশানী মুখার্জি এবার কাজ করতে যাচ্ছেন গোয়েন্দা গল্পের সিনেমায়। জানা গেছে, গোয়েন্দা গল্প নিয়ে নির্মিত ‘মৃগয়া ১.৫’

2026-02-19T03:44:16+00:00
2026-02-19T03:44:16+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
অনুসন্ধানী কৌশানী
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৪ এএম 
সংগৃহীত ছবি
কলকাতার আলোচিত নায়িকা কৌশানী মুখার্জি এবার কাজ করতে যাচ্ছেন গোয়েন্দা গল্পের সিনেমায়। জানা গেছে, গোয়েন্দা গল্প নিয়ে নির্মিত ‘মৃগয়া ১.৫’ সিনেমায় এবার ভিন্ন রূপে দেখা মিলতে যাচ্ছে কৌশানী মুখার্জির। যেখানে তিনি অভিনয় করতে যাচ্ছেন জয়িতার নামের রহস্য অনুসন্ধানী এক তরুণীর চরিত্রে।  

সিনেমার গল্প এগোবে মূলত ‘শ্রেয়াংশী’ নামক এক মেয়েকে কেন্দ্র করে। সে রহস্যময়ভাবে নিজের বাড়িতেই নির্যাতিত হয়। মৃগয়া-পরবর্তী সময় ঘটে এ ঘটনা। এই রহস্যময় নির্যাতনের ঘটনার সমাধান করতে মাঠে নামেন শোভাবাজার থানার ওসি দেবাঞ্জন দত্ত, এসআই জয়িতা সেন। তাদের সঙ্গে থাকবেন এসআই পরিতোষ সাহা এবং সিনিয়র অফিসার অগ্নিশ্বর। এই দলটি তদন্ত করতে নেমে মুখোমুখি হয় রহস্যময় আততায়ীর। যার পরিপ্রেক্ষিতে ক্রমাগত চলতে থাকে মস্তিষ্ক এবং পেশির সঙ্গে পুলিশের লড়াই। শেষ পর্যন্ত দেবাঞ্জন ও জয়িতারা কীভাবে এই রহস্যের উদঘাটন করতে পারেন, সেটাই দেখানো হবে গল্পে। শুধু তাই নয়, গল্পের ধারাবাহিকতা ধরে রাখতে সিনেমায় দেবাঞ্জনের অতীতের কথাও তুলে আনা হবে সিনেমায়।

নিজের এই নতুন কাজ নিয়ে কৌশানী বলেছেন, কিছু গল্প এমন হয়, যার চরিত্রগুলো দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারা খুবই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জে যারা বিজয়ী হন, তাদের চলার পথটাও হয়ে ওঠে মসৃণ। এ কারণে ‘মৃগয়া ১.৫’ সিনেমায় অভিনয় একদিকে আমার জন্য যেমন চ্যালেঞ্জিং একটি কাজ, তেমনি ক্যারিয়ার দীর্ঘ করার অন্যতম হাতিয়ার। তাই শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছি জয়িতা চরিত্রের সঙ্গে পুরোপুরি মিশে নতুন এক কৌশানীকে পর্দায় তুলে ধরার।

‘মৃগয়া ১.৫’ সিনেমাটি পরিচালনা করছেন অভিরূপ ঘোষ। দেবাশিস দত্তের গল্প নিয়ে চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে সংলাপ এবং অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন সৌমিত দেব। গত বছর মুক্তি পাওয়া ‘মৃগয়া : দ্য হান্ট’ সিনেমাটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। মূলত সেই সিনেমার কাহিনি ঘিরেই সিক্যুয়াল হিসেবে নির্মিত হচ্ছে ‘মৃগয়া ১.৫’। এই সিনেমায় কৌশানীর সঙ্গে আরও দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, মীর আফসার আলি এবং অর্পণ ঘোষালকেও। ‘মৃগয়া : দ্য হান্ট’ সিনেমায় যাদের দেখা গিয়েছিল সেই বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাসসহ আরও কয়েকজন থাকছেন এই সিক্যুয়ালে।

এদিকে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’। এই সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। এই সিরিজ নিয়ে তিনি বলছেন, হইচইয়ের সঙ্গে আমার নতুন কাজ। আমি এখনই গল্পটা নিয়ে কিছু বলতে চাই না, তবে এটুকু বলতে পারি, গোটা গল্পটাই আমায় ঘিরে। মেয়েদের কাজের জায়গায় যে কীভাবে হেনস্থা হতে হয়, সেই গল্পই তুলে ধরবে এই সিরিজ।

সময়ের আলো/আআ


  বিষয়:   কৌশানী  মুখার্জি  অনুসন্ধান  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: