হাজারীবাগে ঝুটের গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর শিল্পঘন এলাকা হাজারীবাগে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার

2026-02-19T08:08:44+00:00
2026-02-19T08:37:58+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হাজারীবাগে ঝুটের গুদামে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৮ এএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৮:৩৭ এএম
হাজারীবাগে ঝুটের গুদামে আগুন। ছবি : সংগৃহীত
রাজধানীর শিল্পঘন এলাকা হাজারীবাগে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Advertisement
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
আরও পড়ুন

ভোরের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই গুদাম এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা যায় এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এএডি/
  বিষয়:   হাজারীবাগ  ঝুটের গুদাম  আগুন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: