বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীজুড়ে রাজনৈতিক, সামাজিক ও সরকারি বিভিন্ন কর্মসূচিতে সরগরম থাকবে দিনটি। সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিক মন্ত্রণালয়, সংগঠন ও রাজনৈতিক দলের আয়োজনে রয়েছে মতবিনিময়, সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিল।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমদুপুর সাড়ে ১২টায় রেল ভবনের ৮২৫ নম্বর কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সমসাময়িক অবকাঠামো ও পরিবহন খাতের বিষয়গুলো নিয়ে সেখানে কথা বলার কথা রয়েছে।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনরাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন।
এ আয়োজনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হবে। পাশাপাশি দলীয় চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও সরকারের সফলতা কামনায় বিশেষ দোয়া করা হবে।
সুজনের সংবাদ সম্মেলনবেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে সুজন (সুশাসনের জন্য নাগরিক)। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ তুলে ধরা হবে সেখানে।
আরও পড়ুন
প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকুসকাল ৯টায় মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে (এলআরআই) রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
গণ ইফতাররমজানকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণ ইফতারের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি।
জামায়াত আমিরবিকেল সাড়ে ৪টায় মিরপুর-১৩-এর গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে এতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথি থাকবেন প্রধান বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দিনজুড়ে এসব কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে থাকবে ব্যস্ততা।
এএডি/