জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আমতলীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৮ জনকে উন্নত

2026-02-19T17:19:25+00:00
2026-02-19T17:20:42+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৫:২০ পিএম  (ভিজিট : ৬১)
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সময়ের আলো
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আমতলীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ঘোপখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোপখালী গ্রামের আব্দুল খালেক চৌকিদার ও রহমান আকনের মধ্যে এক একর ৫৪ শতাংশ জমি নিয়ে প্রায় এক বছর ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রহমান আকন তার লোকজন নিয়ে ওই জমিতে চাষাবাদ করতে গেলে আব্দুল খালেক চৌকিদার বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন আব্দুল খালেক চৌকিদার (৫৫), ইমরান চৌকিদার (২০), মালেক চৌকিদার (৫৫), ফরিদ গাজী (৪৮), নুর জাহান (৩৫), আব্দুস সালাম (৩৮), শারমিন (৩০), রুমা (২১), মাকসুদা (৩০), রহমান আকন (৫০), রফিক আকন (৪০), শহিদুল (৪৫), জাহানারা (৪০), মহিবুল্লাহ (২৬) ও ইউসুফ আকন (৬০) প্রমুখ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান গুরুতর আহত আব্দুল খালেক চৌকিদার, মালেক চৌকিদার, ইমরান চৌকিদার, ফরিদ গাজী, মহিবুল্লাহ, রহমান আকন, রফিক আকন ও শহিদুল আকনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। অন্য আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুল খালেক চৌকিদার অভিযোগ করেন, আমার জমিতে রহমান আকন তার লোকজন নিয়ে চাষ করতে আসে। বাধা দিলে তারা আমাকে ও আমার লোকজনকে কুপিয়ে গুরুতর আহত করে। ৯৯৯-এ ফোন করলেও পুলিশ আসতে দেরি হওয়ায় তারা আবারও হামলা চালায়।

অন্যদিকে রহমান আকন বলেন, আমরা জমিতে চাষ করতে গেলে আব্দুল খালেক চৌকিদারের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর ৮ জনকে বরিশালে পাঠানো হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   জমি  বিরোধ  আহত  গুরুতর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: