এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, বাড়ল ফি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এইচএসসির ফরম পূরণে তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য ফি বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড । গত বছরের তুলনায় ২১০

2026-02-19T22:57:49+00:00
2026-02-19T22:57:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, বাড়ল ফি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
এইচএসসির ফরম পূরণে তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য ফি বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড । গত বছরের তুলনায় ২১০ টাকা বেশি ফি পরিশোধ করতে হবে শিক্ষার্থীদের। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ । বিলম্ব ফি (জরিমানা) ছাড়া ফরম পূরণ প্রক্রিয়া চলবে ৯ মার্চ পর্যন্ত। তবে ফি পরিশোধ করা যাবে ১০ মার্চ পর্যন্ত। জরিমানাসহ শিক্ষার্থীরা ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। কোনো পরীক্ষার্থী যদি তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশ নেন, তবে সেই বিষয়গুলোর পরীক্ষা কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের মোট ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৯৯৫ টাকা। আগের বছর (২০২৫) এই ফি ছিল দুই হাজার ৭৮৫ টাকা। ফলে এবছর ফি বেড়েছে ২১০ টাকা।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৪৩৫ টাকা। গত বছর এই দুই বিভাগের ফি ছিল দুই হাজার ২২৫ টাকা। তাই এই দুই বিভাগেও এ বছর ফি বেড়েছে ২১০ টাকা।

ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান বিভাগের (চতুর্থ বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি দুই হাজার ১৪০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিক ফিসহ) ৮৫৫ টাকা। মোট ফি দুই হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


মানবিক বিভাগের (চতুর্থ বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি এক হাজার ৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা, মোট ফি দুই হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও একইভাবে বোর্ড ফি এক হাজার ৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা। মোট ফি দিতে হবে দুই হাজার ৪৩৫ টাকা।

মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে, নির্ধারিত ফি সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা ব্যবহারিক ফি দিতে হবে। এ ছাড়া ঐচ্ছিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে, প্রতি বিষয়ের জন্য ১৪০ টাকা অতিরিক্ত ফি পরিশোধ করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, কলেজগুলোতে নির্বাচনি পরীক্ষা শেষ করে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর ১ মার্চ থেকে ফরম পূরণ শুরু হবে। পরীক্ষার সময়সূচি এখনো ঠিক করা হয়নি; সময়সূচিও দ্রুত জানিয়ে দেওয়া হবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   এইচএসসি  শিক্ষা  ফরম  পূরণ  শুরু  বাড়ল  ফি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: