বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত, আহত ৪

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের আমতলীবাজারে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জুনাইদ (৯) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও

2026-02-20T17:32:36+00:00
2026-02-20T17:32:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত, আহত ৪
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম 
জুনাইদ (৯) নামে এক শিশু শিক্ষার্থী নিহত। ছবি : সময়ের আলো
দিনাজপুরের আমতলীবাজারে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জুনাইদ (৯) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন শিশু ও ভ্যানচালকসহ চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজার এলাকায় মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুল-এর সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত জুনাইদ চিরিরবন্দর উপজেলার ১৩ মাইল এলাকার বাসিন্দা। সে ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যাটারিচালিত একটি ভ্যানে করে চার শিশু স্কুলে যাচ্ছিল। ভ্যানটি স্কুলের সামনে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী আহাদ এন্টারপ্রাইজের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশু জুনাইদ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ভ্যানে থাকা তিন শিশু ও চালক আহত হন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। তারা স্কুলের সামনে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান।

ওসি মাহমুদুন নবী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   দিনাজপুর  আমতলী  বাস  ভ্যান  মুখোমুখি  সংঘর্ষ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: