জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদায়ি জানুয়ারি মাসে দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও এক হাজার ২০৪ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ

2026-02-22T15:33:45+00:00
2026-02-22T15:33:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম 
প্রতীকী ছবি
বিদায়ি জানুয়ারি মাসে দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও এক হাজার ২০৪ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন প্রকাশ করেছে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরা হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি। 

প্রতিবেদনে বলা হয়, সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৯৭ টি দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত এবং এক হাজার ২৩৮ জন আহত হয়েছেন। এই সময়ে ২০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ৮৬ শতাংশ, নিহতের ৪০ দশমিক ৮৪ শতাংশ ও আহতের ১০ দশমিক ৯৬ শতাংশ। এই মাসে সবচেয়ে ঢাকা বিভাগে ১৩২টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছে, যা বিভাগ হিসেবে সবচেয়ে বেশি। 

সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ১৫ জন, চালক ১৩১ জন, পথচারী ৮৯ জন, পরিবহন শ্রমিক ৫৩ জন, শিক্ষার্থী৭৯ জন, শিক্ষক ৯ জন, নারী ৬২ জন, শিশু ৬৭ জন, চিকিৎসক ৪ জন, সাংবাদিক ৪ জন, বীর মুক্তিযোদ্ধা একজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের ১১ জন নেতাকর্মীর পরিচয় মিলেছে। এদের মধ্যে নিহত হয়েছেন পুলিশ সদস্য দুইজন, সেনা সদস্য দুইজন, নৌ বাহিনী সদস্য একজন, চিকিৎসক চারজন, বীর মুক্তিযোদ্ধা একজন, বিভিন্ন পরিবহনের চালক ১২৭ জন, পথচারী ৮৯ জন, নারী ৫৪ জন, শিশু ৪৮ জন, শিক্ষার্থী ৫৭ জন, পরিবহন শ্রমিক ২১ জন, শিক্ষক আটজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ১১ জন।


এই সময় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮২৯ টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৮ দশমিক ৪৬ শতাংশ মোটরসাইকেল, ২৩ দশমিক ৬৪ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৪ দশমিক ৩৫ শতাংশ বাস, ১৩ দশমিক ৬৩ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৫ দশমিক ৫৪ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সা, ৯ দশমিক ০৪ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৫ দশমিক ৩০ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, সংগঠিত দুর্ঘটনার ৪২ দশমিক ৫৭ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৭ দশমিক ৮৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৪ দশমিক ০৯ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৪ দশমিক ৫২ শতাংশ ঢাকা মহানগরীতে, শূন্য দশমিক ৫৪ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও শূন্য দশমিক ৩৬ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   জানুয়ারি  মাস  সড়ক  দুর্ঘটনা  নিহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: