ইফতার বিতরণের সময় তরুণ ফুটবলারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খেলা

রমজান মাসে ইফতার বিতরণের স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নেওয়া এক তরুণ ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মিশরে। মিশরের উদীয়মান ফুটবলার মোহাসেম

2026-02-22T21:03:00+00:00
2026-02-22T21:03:00+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলা
ইফতার বিতরণের সময় তরুণ ফুটবলারের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৩ পিএম 
ফুটবলার মোহাসেম জাকারিয়া। ছবি : সংগৃহীত
রমজান মাসে ইফতার বিতরণের স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নেওয়া এক তরুণ ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মিশরে। মিশরের উদীয়মান ফুটবলার মোহাসেম জাকারিয়া (১৬) দাকাহলিয়া গভর্নরেটে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুর্ঘটনায় তিনি পথচারী ও ভ্রমণকারীদের মধ্যে ইফতার সামগ্রী ও খেজুর বিতরণ করছিলেন।

মোহাসেম মানসুরা ওয়ার্কার্স ক্লাবের যুব দলের অধিনায়ক ছিলেন এবং নিয়মিতভাবে রমজান মাসে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিতেন। 
আরও পড়ুন

মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মোহাসেমের অকাল মৃত্যু দেশের ফুটবলের জন্য বড় ক্ষতি। ক্লাবের কোচ ও কর্মকর্তারা তাকে সুশৃঙ্খল, ভদ্র এবং নেতৃত্বগুণসম্পন্ন একজন খেলোয়াড় হিসেবে স্মরণ করেছেন।

২০১১ সালে জন্ম নেওয়া মোহাসেম মাঠে যেমন প্রতিভা দেখিয়েছেন, তেমনি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার অকাল মৃত্যু পরিবার, ক্লাব এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।

এএডি/


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: