প্রথমার্ধ শেষ, গোলের খোঁজে রোনালদো-মদ্রিচ

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের নকআউট পর্বের লড়াইয়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি পর্তুগাল কিংবা ক্রোয়েশিয়া। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষ হয়েছে

2026-07-03T06:04:24+00:00
2026-07-03T22:12:41+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
প্রথমার্ধ শেষ, গোলের খোঁজে রোনালদো-মদ্রিচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬:০৪ এএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ১০:১২ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের নকআউট পর্বের লড়াইয়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি পর্তুগাল কিংবা ক্রোয়েশিয়া। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষ হয়েছে ০–০ সমতায়।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পর্তুগাল। ম্যাচের চতুর্থ মিনিটেই রাফায়েল লিয়াওয়ের দুর্দান্ত দৌড় থেকে তৈরি হয় বিপজ্জনক সুযোগ। সেই আক্রমণে পরপর দুটি শট নিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। তবে দুইবারই অসাধারণ সেভ করে পর্তুগালকে হতাশ করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।

প্রথমার্ধ জুড়ে ক্রোয়েশিয়ার তুলনায় বেশি দাপট দেখালেও ফিনিশিংয়ের অভাবে ভুগেছে পর্তুগাল। অন্যদিকে রক্ষণে শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলে প্রতিপক্ষকে ঠেকিয়ে রেখেছে ক্রোয়েশিয়া।


ম্যাচে দুই দলের সবচেয়ে বড় দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদরিচ এখনও পর্যন্ত নিজেদের নিজেদের মেলে ধরতে পারেননি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে গেছে দুই দল।

সময়ের আলো/আআ
  বিষয়:   প্রথমার্ধ  গোল  রোনালদো  মদ্রিচ  ফুটবল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: