‘রোজা রেখে শুটিংয়ে ভুল করে পানি খেয়ে ফেলেছিলাম’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ক্যামেরার সামনে শক্ত চরিত্রে দেখা গেলেও ব্যক্তিজীবনে রমজান এলেই ভিন্ন এক আবহে থাকেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এক যুগেরও বেশি সময়

2026-02-23T11:44:18+00:00
2026-02-23T11:45:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
‘রোজা রেখে শুটিংয়ে ভুল করে পানি খেয়ে ফেলেছিলাম’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪ এএম  আপডেট: ২৩.০২.২০২৬ ১১:৪৫ এএম
অভিনেত্রী মৌসুমী হামিদ। ছবি : সংগৃহীত
ক্যামেরার সামনে শক্ত চরিত্রে দেখা গেলেও ব্যক্তিজীবনে রমজান এলেই ভিন্ন এক আবহে থাকেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এক যুগেরও বেশি সময় ধরে নাটক, সিনেমা ও ওটিটিতে নিয়মিত কাজ করলেও এই মাসটিকে তিনি দেখেন সংযম ও আত্মশুদ্ধির সময় হিসেবে।

ব্যস্ত শুটিং সূচির মাঝেও রোজা রাখার চেষ্টা করেন তিনি। তবে সেটে দীর্ঘ সময় কাজ করতে গিয়ে একবার মজার এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। হাসতে হাসতেই জানালেন, একদিন শুটিংয়ের ফাঁকে অজান্তেই পানি খেয়ে ফেলেছিলেন। পরে ইউনিটের একজন মনে করিয়ে দিলে বুঝতে পারেন- তিনি রোজা রেখেছিলেন। ‘ভুল হয়ে গিয়েছিল,’ বলেই হেসে ওঠেন অভিনেত্রী।
আরও পড়ুন

সাতক্ষীরায় বেড়ে ওঠা মৌসুমীর রমজান মানেই ছিল অন্যরকম আনন্দ। ছোটবেলায় পুরো রোজা না রেখে ‘অর্ধেক রোজা’ রাখার গল্প এখনও মনে পড়লে তার হাসি পায়। দুপুরে ক্ষুধা লাগলেই সেটাকেই অর্ধেক রোজা বলে নিজেকে সান্ত্বনা দিতেন। আরও মজার স্মৃতি আছে- কেউ একবার শিখিয়েছিল, পুকুরের পানির নিচে ডুব দিয়ে পানি খেলে নাকি আল্লাহ দেখবেন না! সেই সরল বিশ্বাসে ডুব দিয়ে পানি খাওয়ার দুষ্টুমির কথাও অকপটে স্বীকার করলেন তিনি।

রমজানের মধ্যেই মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিনেমা জ্বীনের বাচ্চা। নির্মাণ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। এতে এক বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। চরিত্রটি নিয়ে ইতোমধ্যেই দর্শক মহলে আলোচনা তৈরি হয়েছে। তার ভাষায়, দর্শকদের সাড়া আশাব্যঞ্জক- বিশেষ করে তার অভিনয় নিয়ে প্রশংসা পাচ্ছেন বেশি।

ঈদ উপলক্ষে একটি সাত পর্বের নাটকের কাজ শেষ করেছেন মৌসুমী। সেখানে তার সহশিল্পী হিসেবে আছেন চঞ্চল চৌধুরী ও বৃন্দাবন দাসসহ আরও কয়েকজন গুণী অভিনয়শিল্পী। কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী। সব মিলিয়ে, পর্দার ব্যস্ততার মাঝেও রমজানের আবহ, শৈশবের স্মৃতি আর নতুন কাজের সাফল্য- এই তিনের সমন্বয়ে সময়টা বেশ উপভোগ করছেন মৌসুমী হামিদ।

এএডি/


  বিষয়:   রোজা  শুটিং  অভিনেত্রী  মৌসুমী হামিদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: