উপস্থাপনায় ইমরান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

গানের পাশাপাশি এবার ঈদে নতুন চমক নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। এটিএন বাংলার ‘ইমরান-শো : বকুল ও চন্দনে, গানের

2026-02-23T23:12:32+00:00
2026-02-23T23:12:32+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আনন্দ সময়
উপস্থাপনায় ইমরান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১২ পিএম   (ভিজিট : ১৫৬)
কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। সংগৃহীত ছবি
গানের পাশাপাশি এবার ঈদে নতুন চমক নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। এটিএন বাংলার ‘ইমরান-শো : বকুল ও চন্দনে, গানের বন্ধনে’ উপস্থাপনা করবেন তিনি। গানের সঙ্গে গল্প, স্মৃতি আর আড্ডার মেলবন্ধনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। 

অনুষ্ঠানে গীতিকবি কবির বকুলের লেখা ও কণ্ঠশিল্পী চন্দন সিনহার কণ্ঠে সাতটি গান পরিবেশিত হবে। প্রেম, বেদনা ও সম্পর্কের নানা অনুভূতি ঘিরে গানগুলো সাজানো হয়েছে একটি সুনির্দিষ্ট ন্যারেটিভে, যা আসরটিকে শুধু সংগীত পরিবেশনা নয় বরং একটি আবেগময় অভিজ্ঞতায় পরিণত করেছে। 

চন্দন সিনহার কণ্ঠে থাকছে তিনটি নতুন গান। পাশাপাশি তার গাওয়া দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও আতিয়া আনিসা। চন্দনের গাওয়া একটি গান নতুনভাবে পরিবেশন করেছেন সানিয়া সুলতানা লিজা। উপস্থাপনার পাশাপাশি ইমরান মাহমুদুল দর্শক উপস্থিতিতে গেয়েছেন চন্দনের জনপ্রিয় গান ‘আমি নিঃস্ব হয়ে যাব’, যা অনুষ্ঠানে যুক্ত করেছে বাড়তি আবেগ। 


এই আয়োজনে রাখা হয়েছে দর্শক উপস্থিতি। অনুষ্ঠানটি নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘দর্শকদের ভালোবাসাই তাকে তৃতীয়বারের মতো এই আয়োজনের সঙ্গে যুক্ত করেছে। তার ভাষ্য- বকুল ভাই ও চন্দনদার সঙ্গে আমার রসায়ন চমৎকার। তাই ‘ইমরান-শো’তে কাজটি সাবলীলভাবে করতে পারি।’ 

‘ইমরান-শো : বকুল ও চন্দনে, গানের বন্ধনে’-এর গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। গান, আড্ডা ও দর্শকদের অংশগ্রহণের সমন্বয়ে এবারের পর্বটি ঈদ টেলিভিশন আয়োজনে একটি বিশেষ সংযোজন হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 

এদিকে, নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইমরান। প্রায় ৯ বছর পর তাসনিম নওমীর সঙ্গে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। 

সম্প্র্রতি ইমরানের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। তবে এখনও গানের শিরোনাম ঠিক হয়নি। এর আগে ‘আনমনা’, ‘হৃদয়ের সীমানা’ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান-নওমী। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   উপস্থাপনা  ইমরান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: