স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করতে এনসিপির কমিটি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মো. সারজিস আলমকে চেয়ারম্যান ও সংসদ সদস্যআব্দুল হান্নান মাসউদকেসদস্যসচিব করেআসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি

2026-02-24T01:34:51+00:00
2026-02-24T01:34:51+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করতে এনসিপির কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৪ এএম 
ফাইল ছবি
মো. সারজিস আলমকে চেয়ারম্যান ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে সদস্যসচিব করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি' গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে মো. সারজিস আলমকে এবং সদস্যসচিব করা হয়েছে আব্দুল হান্নান মাসউদকে।

কমিটির অন্য সদস্যরা হলেন- আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাড. মঞ্জিলা ঝুমা।

এছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলার নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন।

/এমএইচআর 


  বিষয়:   এনসিপি  কমিটি  স্থানীয় সরকার নির্বাচন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: