সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, সংবিধিবদ্ধ মেয়াদ

2026-02-24T12:47:25+00:00
2026-02-24T16:53:24+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ পিএম  আপডেট: ২৪.০২.২০২৬ ৪:৫৩ পিএম
ছয় সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, সংবিধিবদ্ধ মেয়াদ পূর্ণ হলেই ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভবিষ্যতে দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না -সে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের নতুন প্রশাসকরা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সিটি নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, সেটি নীতিগত বিষয়। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদেই হবে।’ অর্থাৎ, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক সিদ্ধান্তের ইঙ্গিত মিলছে সংসদীয় আলোচনার মাধ্যমে।

পৌরসভাগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে স্পষ্ট করেন তিনি। এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রাজনৈতিকভাবে অভিজ্ঞ ব্যক্তিরা মাঠপর্যায়ে বেশি কার্যকরভাবে কাজ করতে পারবেন -এ বিবেচনায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন

এদিন সকালে নতুন প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তারা জানান, মশক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়ক মেরামত ও দুর্নীতি প্রতিরোধকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। দীর্ঘদিন নানা সীমাবদ্ধতায় স্থবির থাকা সিটি কর্পোরেশনগুলোতে সেবার মান বাড়ানোই হবে প্রধান লক্ষ্য।

সামনের দিনে নির্বাচন, প্রশাসনিক পুনর্গঠন ও নগর ব্যবস্থাপনায় পরিবর্তন- সব মিলিয়ে স্থানীয় সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সময় পার করছে দেশ। এখন দেখার বিষয়, ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন কতটা সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হয়।

এএডি/
  বিষয়:   সিটি  করপোরেশন  নির্বাচন  এলজিআরডি মন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: