দীর্ঘ এক দশক পর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘ ১০ বছরের বিরতির পর অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের

2026-02-25T13:53:25+00:00
2026-02-25T13:53:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
দীর্ঘ এক দশক পর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৩ পিএম 
সভাকক্ষে ফল ঘোষণা করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
দীর্ঘ ১০ বছরের বিরতির পর অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল ঘোষণা করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে মোট ৪৫,২০০ শিক্ষার্থী বৃত্তি অর্জন করছে।

ফল অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের ‘Scholarship Result’ অপশন থেকে রোল নম্বর ও সাল ২০২৬ প্রবেশ করে জানা যাবে। এছাড়া মোবাইল মেসেজে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

ফল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
আরও পড়ুন

পরীক্ষার পরিসংখ্যান-
দেশের প্রায় ৩ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
৬১১টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিন বাংলা, দ্বিতীয় দিন ইংরেজি, তৃতীয় দিন গণিত। বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়গুলোর পরীক্ষা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে পরবর্তীতে অনুষ্ঠিত হয়। ঢাকার বোর্ডের অধীনে ৮৭,৯৪৯ শিক্ষার্থী নিবন্ধিত ছিল, যার মধ্যে ৮০,২১৮ জন (৯১.২%) অংশ নিয়েছে। সব বিষয়ে পরীক্ষা দেয়নি ১০,০৩০ জন শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক তথ্য
ঢাকার পর সর্বোচ্চ পরীক্ষার্থী: রাজশাহী ৪৩,৬৬০ জন, কুমিল্লা ৪০,২১৯ জন, দিনাজপুর ৪০,২৩১ জন।
যশোর ৩৮,৬৭৬ জন, চট্টগ্রাম ২৯,০৫ জন।
নতুন ও ছোট বোর্ড: ময়মনসিংহ ২৩,২০০, সিলেট ২৩,০২২ জন।
সবচেয়ে কম অংশগ্রহণ: বরিশাল ২০,৬২৯ জন।

নীতিমালা অনুযায়ী, বোর্ডভিত্তিক এবং উপজেলা কোটার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা এখন অনলাইনে বা মেসেজের মাধ্যমে ফল যাচাই করতে পারবে।

এএডি/


  বিষয়:   দীর্ঘ  জুনিয়র  বৃত্তি  পরীক্ষা  ফল  প্রকাশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: