রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে সাব্বির ইসলাম (২১) নামের এক যুবককে ছুরিকাঘাত করে খুন করেছে প্রতিপক্ষরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মহানগরীর সপুরা এলাকার টিটির সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন পবা রাইসমিল পাড়ার শাহীন ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। তিনি জানান, তার দূর সম্পর্কের মামা জাসনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাসন ফল কাটার চাকু দিয়ে সাব্বিরের বুকে আঘাত করে। ঘটনাস্থলে জ্ঞান হারায় সাব্বির।
তিনি আরও জানান, সাব্বিরকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালে আছে।
ওসি বলেন, ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছে। অভিযুক্তকে আটকে অভিযান চলমান রয়েছে। পরিবার এখনও মামলা করেনি। মামলা দায়ের করতে বলা হয়েছে।
এফআর