শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান কাওসার রহমানকে (৪৫) গ্রেফতার

2026-02-26T09:43:18+00:00
2026-02-26T09:43:56+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
হিলি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৩ এএম  আপডেট: ২৬.০২.২০২৬ ৯:৪৩ এএম
শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান কাওসার রহমানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ১নং খট্রা মাধবপাড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।  

কাওসার ওই ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। দলীয় সিদ্ধান্তের বাহিরে ইউপি নির্বাচন করায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিলো।


গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে হাকিমপুর থানায় মামলা করেন নিহত শিক্ষার্থী সূর্যের ভাই। সে মামলায়  হাকিমপুর থানার সার্কেল এএসপি দিকনির্দেশনায় আমি ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ দুপুর আড়াইটার দিকে কাওসারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।  

উল্লেখ : গত ৫ আগস্টের পরে ইউপি চেয়ারম্যান শিক্ষার্থী হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামি হওয়ায় পলাতক ছিলেন এবং প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আদালতের আদেশ নিয়ে কাওসার রহমান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করে আসছিলেন। 

সময়ের আলো/জোই


  বিষয়:   বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলন  শিক্ষার্থী  হত্যা মামলায়  ইউপি চেয়ারম্যান  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: