ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা সহ তিন নেতাকর্মীকে আটক করে গোয়েন্দা

2026-10-01T08:27:40+00:00
2026-10-01T08:27:40+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সহ আটক ৩
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:২৭ এএম 
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা সহ তিন নেতাকর্মীকে আটক করে ডিবি। ছবি : সংগৃহীত
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা সহ তিন নেতাকর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের বিরুদ্ধে নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতার অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকার একটি তেলপাম্প থেকে ওই তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা সোহাগ (৩৭) ও ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩২)।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শরিফুল ইসলাম জানান, নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন মিটিংয়ে অংশ নিয়েছে, এমন গোপন সংবাদ পায় ডিবি পুলিশের একটি টিম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বিষয়খালী বাজার পেরিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে একটি তেলপাম্প থেকে তিনজনকে আটক করা হয়। 


তিনি জানান, আটকের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। আরেকজন ঢাকা মহানগর শ্রমিক লীগের কমিটির পদধারী নেতা। আটক অপরজন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।

তিনি আরও জানান, আটক তিনজনকে জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পরে আটকদের আদালতে সোপর্দ করা হবে। 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ঝিনাইদহ  নিষিদ্ধ  ছাত্রলীগ  কেন্দ্রীয় নেতা  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: