গ্যাসলাইন পরিবর্তন কাজের কারণে রাজধানীর দনিয়া, মদিনাবাগ, রায়েরবাগসহ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার দুপুর থেকে ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বুধবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়া পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে না। একই সময়ে আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
সময়ের আলো/এমকে