পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে মঙ্গলবার

সময়ের আলো ডেস্ক

বিবিধ

২০২৬ সালের ৩ মার্চ সংঘটিত হতে যাচ্ছে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিশ্চিত করেছে যে, ওইদিন একই

2026-02-27T15:16:41+00:00
2026-02-27T15:16:41+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিবিধ
পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে মঙ্গলবার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ সালের ৩ মার্চ সংঘটিত হতে যাচ্ছে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিশ্চিত করেছে যে, ওইদিন একই সঙ্গে পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হওয়ায় চাঁদ একটি বিশেষ রক্তিম বা তামাটে আভা ধারণ করবে। 

বিরল ও দৃষ্টিনন্দন এই দৃশ্যটি বিশ্বজুড়ে ‘ব্লাড ওয়ার্ম মুন’ নামে পরিচিতি পেয়েছে।

জানা যায়, এই চন্দ্রগ্রহণটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে স্পষ্টভাবে দেখা যাবে। বাংলাদেশ থেকেও গ্রহণটি দেখার সুযোগ রয়েছে, তবে এ দেশ থেকে এটি মূলত আংশিকভাবে দৃশ্যমান হবে। 

বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪ মিনিটে গ্রহণের প্রক্রিয়া শুরু হবে এবং তা সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত চলবে। 

বাংলাদেশে এই দৃশ্যটি প্রায় ৫৯ মিনিট স্থায়ী হবে, যদিও বিশ্বজুড়ে পূর্ণ গ্রহণের প্রক্রিয়াটি চলবে রাত ৮টা ২৩ মিনিট পর্যন্ত।

​বাংলাদেশ ও ভারত ছাড়াও বিশ্বের অনেক অঞ্চলে এই মহাজাগতিক দৃশ্যটি স্পষ্ট ফুটে উঠবে। 

বিশেষ করে পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সবচেয়ে ভালো দেখা যাবে। এছাড়া উত্তর ও মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমাঞ্চলের মানুষেরা ভোরের আকাশে এটি দেখার সুযোগ পাবেন। 

তবে ইউরোপ ও আফ্রিকার আকাশ থেকে এবারের চন্দ্রগ্রহণটি দেখা যাবে না।

​জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘ব্লাড মুন’-এর এই অনন্য দৃশ্য খালি চোখে দেখা সম্পূর্ণ নিরাপদ। ফলে বছরের প্রথম এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি উপভোগ করার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্ববাসী।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   পূর্ণিমা  পূর্ণগ্রাস  চন্দ্রগ্রহণ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: