এবার কলকাতায় তীব্র ভূমিকম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আঘাত হানা এ কম্পনেস্থানীয় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।ভারতীয় সংবাদমাধ্যম

2026-02-27T15:37:50+00:00
2026-02-27T15:38:46+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
এবার কলকাতায় তীব্র ভূমিকম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ৩:৩৮ পিএম
স্থানীয় অনেকেই আতঙ্কিত হয়ে ঘরের বাইরে নেমে আসেন। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আঘাত হানা এ কম্পনে স্থানীয় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এদিন প্রথমে বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পের কম্পন কলকাতায় পৌঁছালে মানুষ বাড়ি, অফিস ও স্কুলসহ বিভিন্ন ভবন থেকে দ্রুত বেরিয়ে আসেন। জনবহুল এলাকায় পুরনো ভবন বেশি থাকায় আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

অনেকেই তাদের মোবাইল ফোনে পাওয়া ভূমিকম্প সতর্কবার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। বহু বাসিন্দা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে বেরিয়ে খোলা জায়গায় জড়ো হন।
 

একজন ৬৩ বছর বয়সি নারী, যিনি একটি দোলনা চেয়ারে বসে ছিলেন, জানান যে তিনি চেয়ারটিকে নিজে থেকেই দুলতে দেখেছেন। তার ভাষ্য, ফ্যান বন্ধ থাকা সত্ত্বেও সেটিও নড়াচড়া করছিল।
 

এনডিটিভিকে তিনি বলেন, ‘এটি প্রায় পাঁচ মিনিট ধরে চলেছে।’
 
/এমএইচআর 


  বিষয়:   কলকাতা  ভূমিকম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: