‘সুইসাইড স্কোয়াড’ গঠন করে আফগানিস্তানের মরণ কামড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানি সেনাবাহিনীর ‘অপারেশন গজব-লিল হক’ মোকাবিলা ও প্রতিরোধ গড়ে তুলতে কড়া পদক্ষেপ নিচ্ছে আফগানিস্তানের সেনাবাহিনী।প্রতিপক্ষের অগ্রযাত্রা রুখতে এবার বিশেষ ‘সুইসাইড

2026-02-27T16:31:31+00:00
2026-02-27T16:31:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘সুইসাইড স্কোয়াড’ গঠন করে আফগানিস্তানের মরণ কামড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম 
সুইসাইড স্কোয়াড। ছবি : সংগৃহীত
পাকিস্তানি সেনাবাহিনীর ‘অপারেশন গজব-লিল হক’ মোকাবিলা ও প্রতিরোধ গড়ে তুলতে কড়া পদক্ষেপ নিচ্ছে আফগানিস্তানের সেনাবাহিনী। 

প্রতিপক্ষের অগ্রযাত্রা রুখতে এবার বিশেষ ‘সুইসাইড স্কোয়াড’ মোতায়েনের ঘোষণা দিয়েছে কাবুল।

​আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বখতার নিউজ এজেন্সি আজ শুক্রবার একটি বিশেষ সেনা ব্যাটালিয়নের ছবি প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে। 

আফগান সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এটি আফগান সেনাবাহিনীর সুইসাইড স্কোয়াড। এই স্কোয়াডের সেনারা এক্সপ্লোসিভ ভেস্ট (আত্মঘাতী পোশাক) এবং গাড়ি বোমায় সজ্জিত এবং শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পুরোপুরি প্রস্তুত।

​গতকাল (২৭ ফেব্রুয়ারি) রাত থেকেই দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। 

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আফগান সেনারা। 

তাদের দাবি অনুযায়ী, সেই হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। হামলার পর বেশ কয়েকজন সেনাকে বন্দি করে রাত ১২টার দিকে নিজেদের সীমানায় ফিরে যায় আফগান বাহিনী।

​আফগান বাহিনীর এই অতর্কিত হামলার পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। আজ শুক্রবার রাত ৩টা ৪৫ মিনিটে তারা আফগানিস্তানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। 

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই অভিযানে এ পর্যন্ত অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন।

​সীমান্তে চলমান এই ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে আফগান সেনাবাহিনীর ‘সুইসাইড স্কোয়াড’ মোতায়েনের বিষয়টি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও আতঙ্কিত করে তুলেছে।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   পাকিস্তান  সেনাবাহিনী  অপারেশন  গজব  লিল  হক  সুইসাইড  স্কোয়াড 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: