সরকারি দলের নেতা ও মন্ত্রীদের ‘কাঁচা কথা’ অস্থিরতা বাড়াচ্ছে : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাজনীতি

দেশের বিভিন্ন স্থানে সরকার দলীয় নেতাকর্মী ও কিছু মন্ত্রীর ‘কাঁচা কথা’ সমাজে অস্থিরতা তৈরি এবং অপরাধকে উসকে দিচ্ছে বলে মন্তব্য

2026-02-27T19:21:47+00:00
2026-02-27T22:03:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
সরকারি দলের নেতা ও মন্ত্রীদের ‘কাঁচা কথা’ অস্থিরতা বাড়াচ্ছে : জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২১ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ১০:০৩ পিএম
ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন স্থানে সরকার দলীয় নেতাকর্মী ও কিছু মন্ত্রীর ‘কাঁচা কথা’ সমাজে অস্থিরতা তৈরি এবং অপরাধকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায় শেষে সিলেটের কুদরত উল্লাহ মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারকে এদিকে মনোযোগ দেওয়া উচিত। দেশকে এগিয়ে নিতে সরকারি দল, বিরোধী দল ও নির্দলীয়- সবার সম্মিলিত অবদান প্রয়োজন। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো।  

সরকারকে সতর্ক করে বিরোদী দলীয় নেতা বলেন, কোনো অপরাধীর পাশে সরকার দলীয় কেউ দাঁড়ালে অপরাধ নির্মূল সম্ভব হবে না। অপরাধ দমনে সরকারকে এগিয়ে আসতে হবে।


সরকারের ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, জনগণের স্বার্থ, পরিবেশ কিংবা দ্বীনের ক্ষতি হলে বিরোধী দল হিসেবে কোনো ছাড় দেওয়া হবে না।

রাষ্ট্রপতির অভিশংসন প্রসঙ্গে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি ডা. শফিকুর রহমান। তিনি জানান, এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সময়ের আলো/আআ
  বিষয়:   সরকার  নেতা  মন্ত্রী  অস্থিরতা  বাড়ছে  জামায়াত  আমির 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: