মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের জরুরি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ‘বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস। এমন অস্থির সময়ে বেসামরিক

2026-02-28T16:22:38+00:00
2026-02-28T16:24:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ৪:২৪ পিএম
ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ‘বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস। এমন অস্থির সময়ে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইইউ-এর শীর্ষ এই কূটনীতিক জানান, উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে তাদের ‘জরুরি নন এমন’ কর্মকর্তা-কর্মচারী কর্মীদের ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। 

এছাড়া সেখানে অবস্থানরত ইইউ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টিও তাদের কনস্যুলার নেটওয়ার্কের মাধ্যমে তদারকি করা হচ্ছে।

ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস আরও জানান, সার্বিক বিষয়ে তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারসহ ওই অঞ্চলের একাধিক দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে এবং একটি কার্যকর কূটনৈতিক পথ খুঁজে বের করতে তিনি আরব অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করছেন।


প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির অবনতি হওয়ায় পুরো এলাকাটি এখন বড় ধরনের যুদ্ধের ঝুঁকিতে রয়েছে। 

ইইউ প্রধান কায়া কালাস স্পষ্ট করেছেন যে, যেকোনো সামরিক পদক্ষেপের চেয়ে কূটনৈতিক সমাধানই এখন একমাত্র পথ।

এফআর


  বিষয়:   মধ্যপ্রাচ্য  পরিস্থিতি  ইইউ  জরুরি  সতর্কতা  ইউরোপীয় ইউনিয়ন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: