জাবি ছাত্রীকে আটক রেখে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষার্থীর সনদ স্থগিত

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ধর্ষণের অভিযোগে সাবেক এক শিক্ষার্থীর সনদপত্র সাময়িক

2026-03-01T16:53:53+00:00
2026-03-01T16:53:53+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
জাবি ছাত্রীকে আটক রেখে ধর্ষণের অভিযোগ, সাবেক শিক্ষার্থীর সনদ স্থগিত
জাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১৫৫)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ধর্ষণের অভিযোগে সাবেক এক শিক্ষার্থীর সনদপত্র সাময়িক স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সেইসঙ্গে অভিযোগের ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন।

সনদপত্র সাময়িক স্থগিত করা সাবেক শিক্ষার্থীর নাম এস. এম. তারিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী শিক্ষার্থীকে বীর প্রতীক তারামন বিবি হল থেকে হুমকি দিয়ে জোরপূর্বক পার্শ্ববর্তী ইসলামনগরে তার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে ওই শিক্ষার্থীর হাত-পা ও মুখ বেঁধে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানোসহ ধর্ষণের অভিযোগ ওঠে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদনের প্রেক্ষিতে গতকাল শনিবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে এক জরুরি প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অভিযোগটি তদন্তপূর্বক সুপারিশসহ প্রতিবেদন দাখিলের লক্ষ্যে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরীফুল হুদা, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ।

এছাড়া সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি রাষ্ট্রীয় আইনে দায়ের করা মামলায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

এফআর


  বিষয়:   জাবি  ছাত্রী  ধর্ষণ  অভিযোগ  সাবেক  শিক্ষার্থী  সনদ  স্থগিত 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: