ওসির সামনে চাঁদা দাবি, সেই যুবদল নেতা গ্রেফতার

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ওসির সামনে চাঁদা দাবি করা সেই যুবদল নেতা রাকিবুর রহমানকে (রাজা) গ্রেফতার করা হয়েছে।রোববার (১ মার্চ) গুরুদাসপুর

2026-03-01T18:23:19+00:00
2026-03-01T18:23:51+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ওসির সামনে চাঁদা দাবি, সেই যুবদল নেতা গ্রেফতার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৬:২৩ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ৬:২৩ পিএম
(বামে) চাঁদা দাবির সেই দৃশ্য এবং (ডানে) যুবদল নেতা রাকিবুর রহমান। ছবি : সংগৃহীত
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ওসির সামনে চাঁদা দাবি করা সেই যুবদল নেতা রাকিবুর রহমানকে (রাজা) গ্রেফতার করা হয়েছে। 

রোববার (১ মার্চ) গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
এর আগে, গতকাল শনিবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার তুলাধুনা বাজার থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেফতারকৃত রাকিবুর রহমান গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ওসির সামনে ওবায়দুল ইসলাম নামের এক হাট ইজারাদারের কাছে যুবদল নেতা রাকিবুর রহমান পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ওই ইজারাদারের হাত–পা ভেঙে গুঁড়িয়ে দেওয়ারও হুমকি দেন তিনি। এ সময় ওসি রাকিবুর রহমানকে রমজান মাসের কথা স্মরণ করিয়ে দেন এবং ঘটনাস্থল ছেড়ে যাওয়ার অনুরোধ করেন। 

ঘটনাটি স্থানীয় এক সাংবাদিক ফেসবুক লাইভ করলে তা ব্যাপক ভাইরাল হয়। বিষয়টি নিয়ে আইনি কোনো পদক্ষেপ না নেওয়ায় সমালোচনার ঝড় ওঠে।

পরে গত শুক্রবার রাতে ইজারাদার ওবায়দুল ইসলাম যুবদল নেতার রাকিবুর রহমানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 



এসব ঘটনায় গতকাল সকালে রাকিবুর রহমানকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের তাগিদ দেয় সংগঠনের জেলা কমিটি।

এর মধ্যে গতকাল সন্ধ্যায় ইজারাদার ওবায়দুল ইসলাম বাদী হয়ে রাকিবুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা করেন। মামলাটি গ্রহণের পরপরই ডিবি রাকিবুর রহমানকে তুলাধুনা বাজার থেকে গ্রেফতার করে। পরে তাকে গুরুদাসপুর আমলি আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওসি শফিকুজ্জামান সরকার জানান, ভুক্তভোগী প্রথমে মামলা করতে না চাওয়ায় মামলা করতে বিলম্ব হয়েছে। তবে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত রাকিবুর রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এফআর
  বিষয়:   নাটোর  ওসি  চাঁদা  দাবি  যুবদল নেতা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: