‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

উদীয়মান তরুণ গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করা ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি) ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে। এতে

2026-03-01T22:33:20+00:00
2026-03-01T22:33:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিবিধ
‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পিএম   (ভিজিট : ২৫৮)
সংগৃহীত ছবি
উদীয়মান তরুণ গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করা ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি) ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে। এতে গণমাধ্যমের প্রতিদিনের চ্যালেঞ্জ এবং সাংবাদিকতায় নানা অভিজ্ঞতার কথা উঠে আসে।

রোববার (১ মার্চ) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক হাবিবুর রহমান পলাশ, বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।

অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকারকে উপদেশ ও পরামর্শ দেওয়া সাংবাদিকদের কাজ। নিজ নিজ জায়গা থেকে ন্যায়পরায়ণ থেকে সত্যকে তুলে ধরতে হবে। যেন হলুদ সাংবাদিকতা মাথাচাড়া না দেয় সেদিকেও তরুণ সাংবাদিককে খেয়াল রাখতে হবে। সুন্দর সমাজ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অনবদ্য। নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের আছে দক্ষতা, আছে শক্তি।

ওয়াইজেসির সভাপতি আহসান কামরুল বলেন, বাংলাদেশ একটি সংকটকাল অতিক্রম করছে। এমন সময়ে সাংবাদিকতার উপরও নানা দিক থেকে আঘাত এসেছে। সব বিরূপ পরিস্থিতি সামাল দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। নতুন সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে এগিয়ে আসতে হবে।


সংগঠনটির সাধারণ সম্পাদক সজিব খান বলেন, তরুণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নতুন বাংলাদেশ বিনির্মাণেও তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এ লক্ষ্যে ওয়াইজেসি পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাবে।

ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির দফতর সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজনে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান অর্নব, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ হাসানসহ অতিথিরা। 

এছাড়াও আলোচনা সভায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও বাধার বিষয়ে নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা। সভা শেষে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি জাকারিয়া হারুন।

সময়ের আলো/আআ


  বিষয়:   নতুন  বাংলাদেশ  বিনির্মাণ  সাংবাদিকতা  আলোচনা  সভা 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: