আবারও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরব রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইরানি এই ক্ষেপণাস্ত্র হামলা

2026-03-02T02:58:36+00:00
2026-03-02T02:59:24+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আবারও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ২:৫৮ এএম  আপডেট: ০২.০৩.২০২৬ ২:৫৯ এএম
ফাইল ছবি
সৌদি আরব রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইরানি এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি আরব।

রিয়াদের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন। ইরানি ওই হামলার বিষয়ে অবগত উপসাগরীয় একটি সূত্র এএফপিকে হামলার তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেছে, রোববার বিকেলের দিকে রিয়াদ বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটির কাছে ধেয়ে আসা ইরানি সব ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

তিনি বলেন, ইরানি ওই হামলার ঘটনায় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়নি এবং কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

বিমানবন্দরের কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য দেখেছেন এবং বিকট শব্দ শুনেছেন। এর আগে রিয়াদের পূর্বাঞ্চলে বসবাসকারী বাসিন্দা এবং এএফপির প্রতিনিধিরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিলেন।

/এমএইচআর 
  বিষয়:   সৌদি আরব  ইরান  ক্ষেপণাস্ত্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: