হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে (১ মার্চ) মোহনপুর বাইপাস সড়কে দুই দল কিশোর গ্যাং অস্রের

2026-03-02T13:41:48+00:00
2026-03-02T15:12:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:৪১ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৩:১২ পিএম
গ্রেফতার কিশোর গ্যাংয়ের তিন সদস্য। ছবি : সময়ের আলো
হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে (১ মার্চ) মোহনপুর বাইপাস সড়কে দুই দল কিশোর গ্যাং অস্রের মহড়ার দেওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

আটকরা হলো, মাছুলিয়া এলাকার ছন্দু মিয়ার ছেলে মো. রাকিব মিয়া, অনন্তপুর এলাকার সেলিম মিয়ার ছেলে রহিম মিয়া এবং উমেদনগর এলাকার কাদির মিয়ার ছেলে নুর আলম।

পুলিশ জানায়, রবিবার রাতে মোহনপুর বাইপাস সড়কে দুই দুল কিশোরের দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা করছিল। এ সময় স্থানীয় লোকজন ৯৯৯ কল দেয়। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩জনকে অস্রসহ আটক করে। 


এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সময়ের আলোকে জানান, আটক তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্র আইনে মামলা করে সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জ শহরে কিশোর গ্যাং উৎপাত বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। শহরের বিভিন্ন অলিগলি দিয়ে কিশোর গ্যাং নিয়মিত অস্রে মহড়া দিচ্ছে।  ইতোমধ্যে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   হবিগঞ্জ  কিশোর গ্যাং  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: