বাড়িতে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জে নিজ বাড়িতে গাঁজা গাছ চাষ ও পরিচর্যার অভিযোগে কাজিপুর উপজেলায় মাহবুবুর রহমান মানিক (৪৫) নামে এক স্কুল শিক্ষকে গ্রেফতার

2026-03-02T15:38:39+00:00
2026-03-02T18:28:17+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বাড়িতে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:৩৮ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৬:২৮ পিএম
গাঁজা গাছসহ গ্রেফতারকৃত শিক্ষক মাহবুবুর রহমান মানিক। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জে নিজ বাড়িতে গাঁজা গাছ চাষ ও পরিচর্যার অভিযোগে কাজিপুর উপজেলায় মাহবুবুর রহমান মানিক (৪৫) নামে এক স্কুল শিক্ষকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

এর আগে, গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়ায় ওই শিক্ষকের বাড়িতে অভিযান চালানো হয়।

আটক মাহবুবুর রহমান মানিক ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের সিভিল ও আর্কিটেকচার বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর। তিনি উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্কুল শিক্ষক মানিকের বাড়ি অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাঁজা চাষের অভিযোগে মানিককে আটক করা হয়েছে। 


অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মানিক মাস্টার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পেছন থেকে প্রায় ১২ ফুট উচ্চতার প্রায় পাঁচ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছটি রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

তিনি আরও বলেন, অভিযানের সময় মাহবুবুর রহমান অপরাধ স্বীকার করেন। পরে কাজিপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানের কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা আবু সাইদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরিদর্শক নিজাম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   সিরাজগঞ্জ  বাড়ি  গাঁজা  চাষ  অভিযোগ  শিক্ষক  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: