লালপুরে চলছে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শেষ মুহূর্তের প্রস্তুতি

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুরে ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যার অংশ হিসেবে সোমবার (০২ মার্চ) বেলা

2026-03-02T19:34:12+00:00
2026-03-02T19:34:12+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লালপুরে চলছে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শেষ মুহূর্তের প্রস্তুতি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৩৪ পিএম 
প্রস্তুতির সরেজমিন পরিদর্শনে রাজশাহীর বিভাগীয় কমিশনারসহ অন্যরা। ছবি : সময়ের আলো
নাটোরের লালপুরে ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যার অংশ হিসেবে সোমবার (০২ মার্চ) বেলা দুইটায় প্রস্তুতির সরেজমিন পরিদর্শন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

পরিদর্শনকালে লালপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের ডাটা এন্ট্রির কার্যক্রম পর্যবেক্ষণ করেন বিভাগীয় কমিশনার। পরে তিনি ফ্যামিলি কার্ডের পাইলটিং কর্ম এলাকা উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার খানা এলাকায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উপকারভোগীর ৮১৬টি খানার জরিপ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে সমাজসেবা কার্যালয়ে ডাটা এন্ট্রির কাজ চলছে। 

উল্লেখ্য, ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রমের বাস্তবায়ন আগামী ১০ মার্চ নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে শুরু হতে যাচ্ছে।  

এফআর
  বিষয়:   নাটোর  লালপুর  ফ্যামিলি কার্ড  কার্যক্রম  প্রস্তুতি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: