আইডিআরএর চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। তবে তিনি পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ

2026-03-02T22:43:16+00:00
2026-03-02T22:43:16+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
আইডিআরএর চেয়ারম্যানের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৪৩ পিএম   (ভিজিট : ৭৫)
ড. এম আসলাম আলম। ছবি : সংগৃহীত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। তবে তিনি পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। 

সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান তিনি।
 

চিঠিতে ড. এম আসলাম আলম উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি চেয়ারম্যান পদে আর দায়িত্ব পালন করতে পারছেন না। এ ছাড়া পদত্যাগপত্রে তিনি তা গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক সিনিয়র সচিব এম আসলাম আলমকে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব দেয়, তখন থেকেই তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   আইডিআর  চেয়ারম্যান  পদত্যাগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: