কুয়েত প্রবাসীদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সংবেদনশীল

2026-03-03T10:21:12+00:00
2026-03-03T10:21:12+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
কুয়েত প্রবাসীদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:২১ এএম 
বাংলাদেশ দূতাবাস কুয়েত। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সংবেদনশীল হয়ে ওঠায় স্থানীয় আইন মেনে চলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাত ৮টা ৩৯ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সামরিক বা নিরাপত্তাসংক্রান্ত দৃশ্য কোনোভাবেই ছবি বা ভিডিও ধারণ করা যাবে না। এমনকি এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া বা লাইভ সম্প্রচার থেকেও বিরত থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
Advertisement
আরও পড়ুন

দূতাবাস জানায়, কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দেশটির প্রচলিত আইন অত্যন্ত কঠোর। বিশেষ করে সামরিক বা প্রতিরক্ষা-সম্পর্কিত কোনো ঘটনার চিত্র ধারণ ও প্রচার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

কুয়েতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের অপ্রয়োজনীয় গুজব বা যাচাইবিহীন তথ্য শেয়ার না করার আহ্বানও জানানো হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দূতাবাসের অফিসিয়াল সূত্র থেকে আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।

কূটনৈতিক সূত্র বলছে, আঞ্চলিক পরিস্থিতির কারণে নিরাপত্তা ইস্যুতে কুয়েত কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এমন বাস্তবতায় প্রবাসীদের দায়িত্বশীল আচরণ শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, বরং পুরো কমিউনিটির স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএডি/
  বিষয়:   কুয়েত  প্রবাসী  জরুরি  সতর্কবার্তা  বাংলাদেশ  দূতাবাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: