ব্যক্তিগত বিমানে সৌদি ছেড়েছেন রোনালদো

সময়ের আলো ডেস্ক

খেলা

মধ্যপ্রাচ্যে টানটান সামরিক পরিস্থিতির মধ্যে সৌদি আরবজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণ ও ড্রোন হামলার খবরে আন্তর্জাতিক মহলে

2026-03-04T11:00:29+00:00
2026-03-04T11:00:29+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
ব্যক্তিগত বিমানে সৌদি ছেড়েছেন রোনালদো
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:০০ এএম 
ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার ব্যক্তিগত বিমান। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে টানটান সামরিক পরিস্থিতির মধ্যে সৌদি আরবজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণ ও ড্রোন হামলার খবরে আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এমন প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।

২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রিয়াদকেই নিজের ঠিকানা বানিয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার। সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও তিনি ক্লাবের হয়ে মাঠে নেমেছেন। তবে পরিস্থিতি জটিল হওয়ায় ভক্তদের মধ্যে প্রশ্ন ছিল- নিরাপদ তো আছেন সিআরসেভেন?

ব্রিটিশ ট্যাবলয়েড দ্যা সানের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোনালদোর বিলাসবহুল ব্যক্তিগত বিমান সৌদি আরব ছেড়েছে। তবে সেই বিমানে তিনি নিজে ছিলেন কি না, তা নিয়ে নিশ্চিত তথ্য মেলেনি।
আরও পড়ুন

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এরপরই রোনালদোর বিমান উড্ডয়নের খবর সামনে আসে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৬ কোটি ৭০ লাখ পাউন্ড মূল্যের এই জেটটি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। ১৯ জন যাত্রী বহনে সক্ষম বিমানটি বিরতিহীনভাবে ৭ হাজার মাইলের বেশি পথ পাড়ি দিতে পারে। বিলাসবহুল অভ্যন্তরীণ নকশা ও প্রযুক্তিগত সুবিধার কারণে এটিকে অনেকেই ‘উড়ন্ত প্রাসাদ’ বলে আখ্যা দেন।

এএডি/
  বিষয়:   বিমান  সৌদি  রোনালদো  ফুটবল  খেলা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: