জয়পুরহাট পৌরসভার কর্মচারীদের কর্মবিরতি

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

চার দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন জয়পুরহাট পৌরসভার শ্রমিক কর্মচারীরা। বুধবার (৪ মার্চ) সকাল থেকে কাজে না

2026-03-04T14:59:33+00:00
2026-03-04T15:00:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জয়পুরহাট পৌরসভার কর্মচারীদের কর্মবিরতি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ২:৫৯ পিএম 
কর্মবিরতি পালন করছে পৌরসভার শ্রমিক কর্মচারীরা। ছবি : সময়ের আলো
চার দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন জয়পুরহাট পৌরসভার শ্রমিক কর্মচারীরা। বুধবার (৪ মার্চ) সকাল থেকে কাজে না গিয়ে জয়পুরহাট পৌরসভার সামনে তারা এ কর্মসূচি পালন করে। 

এতে পৌরসভার বিভিন্ন শাখার দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন। এ সময় সড়কের উপর শুয়ে পড়েন অনেকে।

এ সময় বক্তব্য রাখেন, জয়পুরহাট পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহ সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যান্য শ্রমিকরা।



মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, গেল জাতীয় সংসদ নির্বাচনের দিন আড়াই শতাধিক শ্রমিক-কর্মচারীদের হাজিরা বেতন দেয়নি পৌর কর্তৃপক্ষ। ভোটের দিনের বেতনের টাকা পরিশোধসহ বর্তমান ৩৭৫ টাকা হাজিরা থেকে বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণ করতে হবে। এছাড়া কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। এসব দাবি গুলো না মানা হলে এই কর্মসূচি অব্যাহত থাকবে। 

জয়পুরহাট পৌরসভায় দৈনিক মজুরিতে ২৬৩ জন কর্মচারী কর্মরত আছেন।

সময়ের আলো/জোই 


  বিষয়:   জয়পুরহাট  পৌরসভা  শ্রমিক  কর্মচারী  কর্মবিরতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: