শিশু নির্যাতনের দায়ে শিক্ষক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে শিশু শিক্ষার্থীদের নির্যাতনের দায়ে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর

2026-03-05T20:14:11+00:00
2026-03-05T20:14:11+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
শিশু নির্যাতনের দায়ে শিক্ষক গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ৫৭)
অভিযুক্ত ইমতিয়াজ উদ্দিন। সংগৃহীত ছবি
চট্টগ্রামের বোয়ালখালীতে শিশু শিক্ষার্থীদের নির্যাতনের দায়ে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়া বাসিন্দা ইমতিয়াজ শওকত হাবিবের ছেলে। 

বুধবার (৪ মার্চ) দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, ইমতিয়াজ নিজ বাড়িতে শিশুদের প্রাইভেট পড়াত। পড়ার ফাঁকে সে শিশুদের ওপর যৌন নির্যাতন চালায়। বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করেছে। এতে বিষয়টি দীর্ঘদিন প্রকাশ হয়নি। 

সম্প্রতি কিছু শিক্ষার্থী নির্যাতনের বিষয়টি প্রকাশ করে দেয়। পরে অভিভাবকরা বিষয়টি পুলিশকে জানায়। প্রাথমিকভাবে পুলিশ ১০ বছরের কম বয়সি চারজন ভুক্তভোগী শিশুর তথ্য সংগ্রহ করে। যাদের মধ্যে তিনজন মেয়ে এবং একজন ছেলে রয়েছে।


বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নির্যাতনের অভিযোগ পেয়ে ইমতিয়াজকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক শিশুদের ওপর যৌন নিপীড়নের কথা স্বীকার করেছে। 

তিনি আরও বলেন, অভিযোগ পাওয়া শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ইমতিয়াজের বিরুদ্ধে থানায় মামলা করে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। 

সময়ের আলো/আআ


  বিষয়:   শিশু  নির্যাতন  শিক্ষক  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: