যে শর্তে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যে মার্কিন যুদ্ধবিমান নয় এমন সহায়তামূলক বিমানগুলোকে নিজেদের একটি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ফ্রান্স।বৃহস্পতিবার

2026-03-05T20:18:08+00:00
2026-03-05T20:18:08+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যে শর্তে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:১৮ পিএম 
যে শর্তে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যে মার্কিন যুদ্ধবিমান নয় এমন সহায়তামূলক বিমানগুলোকে নিজেদের একটি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ফ্রান্স। 

বৃহস্পতিবার (৫ মার্চ) ফরাসি সামরিক সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশনাল সহায়তা প্রদানকারী মার্কিন বিমানগুলোকে দক্ষিণ ফ্রান্সের ‘ইস্ত্রেস’ বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। 

Advertisement
তবে ফরাসি কর্তৃপক্ষ এই অনুমতির ক্ষেত্রে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিমানগুলো কোনোভাবেই ইরানে পরিচালিত মার্কিন সামরিক অভিযানে সরাসরি অংশ নিতে পারবে না।

​ফরাসি সামরিক বাহিনী আরও স্পষ্ট করে বলেছে, এই বিমানগুলো কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলে ফ্রান্সের অংশীদার দেশগুলোর প্রতিরক্ষায় সহায়তা করতে পারবে। 

এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে ‘পূর্ণ নিশ্চয়তা’ পাওয়ার পরেই এই ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে সদর দপ্তর থেকে জানানো হয়েছে। 

মূলত ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে, সেই অবস্থান থেকেই ফ্রান্স এই সতর্কতামূলক শর্ত আরোপ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ইরান  মার্কিন  যুদ্ধবিমান  সামরিক  ঘাঁটি  ফ্রান্স 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: