আরও ৬ মাস যুদ্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ অন্তত

2026-03-05T22:05:05+00:00
2026-03-05T22:05:05+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আরও ৬ মাস যুদ্ধ করতে চায় যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:০৫ পিএম 
সংগৃহীত ছবি
ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ অন্তত সেপ্টেম্বর পর্যন্ত টেনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ইতোমধ্যে গোয়েন্দা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে। ইসরাইলের পাশাপাশি ওয়াশিংটনও ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে, যার পরিকল্পনা শরৎকাল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পেন্টাগনের কাছে ফ্লোরিডার টাম্পায় অবস্থিত তাদের সদর দপ্তরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েনের অনুরোধ জানিয়েছে।

এই অতিরিক্ত জনবল ইরানের বিরুদ্ধে অন্তত ১০০ দিন ধরে পরিচালিত সম্ভাব্য অভিযানে সহায়তা করবে, যা সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতিতে গোয়েন্দা জনবল বাড়ানোর এটি প্রথম পরিচিত পদক্ষেপ। 

এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ওয়াশিংটন জনসমক্ষে প্রাথমিকভাবে যা জানিয়েছিল তার চেয়ে অনেক দীর্ঘমেয়াদি অভিযানের পরিকল্পনা করছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে। 

তবে তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি অনুযায়ী এটি ‘এর চেয়েও অনেক দীর্ঘ হতে পারে’।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ইসরাইল  ইরান  মধ্যপ্রাচ্য  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: