নারী দিবস উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে

2026-03-06T09:36:02+00:00
2026-03-06T09:36:02+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
নারী দিবস উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:৩৬ এএম 
সংগৃহীত ছবি
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ ও আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।
 
বিআরপিডির বিজ্ঞপ্তিতে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে পালনের উদ্যোগ নিতে হবে।
 
চলতি বছর দিবসটির জন্য সরকার নির্ধারিত প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ সামনে রেখে সব ধরনের কর্মসূচি ও প্রচার কার্যক্রমে তুলে ধরার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
 
অপরদিকে ডিএফআইএম একই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যা আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা হয়েছে।
 
এ সংক্রান্ত নির্দেশনা দুটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সময়ের আলো/জোই



  বিষয়:   আন্তর্জাতিক নারী দিবস  প্রতিষ্ঠান  কেন্দ্রীয় ব্যাংক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: