‘রাষ্ট্রপতি বাংলাদেশ জিন্দাবাদ বলছেন, কিন্তু দেশের কোনো পরিবর্তন হচ্ছে না’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি ‘জয় বাংলা’র পরিবর্তে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেও দেশের বাস্তব পরিস্থিতির কোনো গুণগত

2026-03-06T19:26:30+00:00
2026-03-06T19:26:30+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
‘রাষ্ট্রপতি বাংলাদেশ জিন্দাবাদ বলছেন, কিন্তু দেশের কোনো পরিবর্তন হচ্ছে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:২৬ পিএম 
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি ‘জয় বাংলা’র পরিবর্তে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেও দেশের বাস্তব পরিস্থিতির কোনো গুণগত পরিবর্তন হচ্ছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিস আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি জয় বাংলার বদলে বাংলাদেশ জিন্দাবাদ বলছেন, তবে এতে দেশের কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন কেবল স্লোগানে নয়, কাজে দৃশ্যমান হতে হবে।’


তিনি বলেন, ‘দেশে নারী নিপীড়ন ও শিশু ধর্ষণের মতো ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসবের বিরুদ্ধে আমাদের শক্ত প্রতিবাদ জানাতে হবে এবং বিচার ব্যবস্থার আমূল সংস্কার নিয়ে কথা বলতে হবে।’

তিনি আরও বলেন, ‘সামনের স্থানীয় সরকার নির্বাচনে আমাদের প্রতি জনসমর্থন আরও বাড়বে। আমাদের বিরোধী দলের জায়গায় নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে হবে।’

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   এনসিপি  নাহিদ ইসলাম  রাষ্ট্রপতি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: