২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও হাতিয়া থানা পুলিশ।এসময় বিভিন্ন স্থান থেকে ২৮৫ বস্তা চোরাইকৃত

2026-03-07T20:13:52+00:00
2026-03-07T20:14:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:১৩ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৮:১৪ পিএম
২৮৫ বস্তা চোরাইকৃত চিনি জব্দ। ছবি : সময়ের আলো
নোয়াখালীর হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও হাতিয়া থানা পুলিশ। 

এসময় বিভিন্ন স্থান থেকে ২৮৫ বস্তা চোরাইকৃত চিনি জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনের দিকনির্দেশনায় এসআই প্রতীক পালের নেতৃত্বে আফাজিয়া বাজারে অভিযান চালানো হয়। 

অভিযানকালে ওই বাজারের সাহেদ ও রিয়াজ উদ্দিনের ভাড়াকৃত গুদাম থেকে ২০০ বস্তা চিনি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

এদিকে শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিনের নেতৃত্বে আফাজিয়া বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

এসময় হেলাল বেপারী নামে এক ব্যবসায়ের গুদাম থেকে ৭ ও তার বাড়ি থেকে আরও ৭৮ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বস্তাগুলোর মধ্যে ৬০ কেজি ও ৪৫ কেজি করে চিনি রয়েছে। 

দীর্ঘদিন থেকে হাতিয়ার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে আসা চোরাই মালামাল কম মূল্যে ক্রয় করে বেশি মূল্যে বিক্রি করে আসছে। 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন জানান, জব্দকৃত চিনিগুলো সংরক্ষণ রাখা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   নোয়াখালী  হাতিয়া  অভিযান  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: